ভিয়েনা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক

ট্রেন পরিষ্কার হবে ১০ মিনিটে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১৩২ সময় দেখুন

ঢাকা: এতদিন একটি ট্রেন ধুয়েমুছে পরিষ্কার করতে সময় লাগতো প্রায় দুই ঘণ্টা। এখন লাগবে ১০ মিনিট। ট্রেন পরিষ্কারে স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্ট চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরফলে পানির অপচয় রোধের পাশাপাশি জনবলও কম লাগবে। ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশন এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি করে মোট দুটি প্ল্যান্ট চালু হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, এতদিন একটি ১৪ বগির ট্রেন পরিষ্কারে ২০ জন কর্মীর সময় লাগতো ২ ঘণ্টা। পানি লাগতো ১০ হাজার লিটার। এখন চার হাজার লিটারে পুরো ট্রেন পরিষ্কার হবে ৮-১০ মিনিটে।

কমলাপুর প্ল্যান্টটি মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনগুলো পরিষ্কার করবে। রাজশাহীর প্ল্যান্টটি ব্রডগেজ রেলে চলাচলকারী ট্রেনগুলো পরিষ্কার করবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যান্ট উদ্বোধন করেন। রাজশাহীর প্ল্যান্ট উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। এই প্রকল্পের আওতায় দুটি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রেন পরিষ্কার হবে ১০ মিনিটে

আপডেটের সময় ০৫:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১