ভিয়েনা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ার কাজ অনেকটাই এগিয়েছে: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ১০২ সময় দেখুন

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ার নেপথ্যের কাজ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। চাহিদা মোতাবেক তেল-গ্যাস সরবরাহ করা হচ্ছে। আবাসিক ব্যবহারের জন্য এলপিজি সহজলভ্য করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী রোববার “এনার্জি এন্ড পাওয়ার” ম্যাগাজিন আয়োজিত “বঙ্গবন্ধুর জ্বালানি কৌশল ও আমাদের জ্বালানি নিরাপত্তা” শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাপেক্সকে গতিশীল করা হয়েছে। বাপেক্স আবিস্কৃত গ্যাস ক্ষেত্রসমূহে ১.৬ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। জ্বালানির কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। সর্বোপরি জ্বালানি নেটওয়ার্ক বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে। দেশের গন্ডি পেরিয়ে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও নেটওয়ার্ক সম্প্রসারনের কাজ চলমান।

প্রতিমন্ত্রী বলেন, ৫টি গ্যাস ক্ষেত্র ক্রয় করে বঙ্গবন্ধু জ্বালানি নিরাপত্তার যে ভিত্তি রচনা করেছিলন তা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোভিড পরিস্থিতিতেও বিদ্যুৎ ও জ্বালানির কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১০৪.২৭% বাস্তবায়ন করেছে।

নসরুল হামিদ বলেন, টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ার লক্ষ্যে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। মানব সম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার খন্দকার আব্দুস সালেক। এনার্জি এন্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী, পলিসি রিসার্চ ইনিস্টিটিউট অব বংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ও আষ্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফিরোজ আলম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ার কাজ অনেকটাই এগিয়েছে: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১