ভিয়েনা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

টাঙ্গাইলে কিশোর গ্যাং প্রতিরাধে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৭ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভূঞাপুর পৌর শহরের উপজেলা কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে মানববন্ধন শেষে কিশোর গ্যাংরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আয়োজকরা।
মানববন্ধনে বক্তারা বলেন¬- দীর্ঘদিন যাবত কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ভূঞাপুরের জনগণ। স্কুলের এই পুকুরপাড়ে কিশোর গ্যাংয়ের আড্ডাখানা মূলকেন্দ্র বিন্দু। কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্রীদের ইভটিজিংসহ ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা, নারীদের ব্যাগ ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর কাছে কিশোর গ্যাংরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন- অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডার এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, আব্দুল করিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ফরমান শেখ, আসাদ খান, মাহমুদুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাছান সারোয়ার লাভলু, কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মুকুল প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কিশোর গ্যাং প্রতিরাধে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেটের সময় ০২:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪