ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৩ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে গিয়ে ফাতেমা আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লৌহজং নদীর মির্জাপুর উপজেলার চান্দুলিয়া দস্তিরাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফাতেমা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের সাহাদত হোসেন খানের মেয়ে। সে বহুরিয়া আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফাতেমা তারবড় ভাই সোহান খানের সাথে মাছ ধরতে লৌহজং নদীর চান্দুলিয়া এলাকায় যায়। ফাতেমাকে নদীর পাড়ে বসিয়ে রেখে সোহান সাতার কেটে নদীর ওপারে যায়। সে সময় ফাতেমা অন্য শিশুদের সাথে খেলতে খেলতে পানিতে নেমে ডুবে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধারে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে না পেয়ে উদ্ধার কাজের সমাপ্ত করেন।

শুক্রবার সকালে লৌহজং নদীর চান্দুলিয়া দস্তিরাপাড়া নামক স্থানে মাছ ধরতে গিযে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন বলে গনমাধ্যমকর্মী স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন জানিয়েছেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪