ভিয়েনা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে লালমোহন বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৯৫ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলার লালমোহন উপজেলা বিএনপি।

জাতিয়তাবাদি দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে রবিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার কালমা ও বদরপুর ইউনিয়নের চারটি পরিবারকে দেখতে যান উপজেলা ও পৌরসভা যুবদলের নের্তৃবৃন্দরা।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ড লেজ ছকিনা গ্রামের মো. আকবরের ছেলে সাইদুল, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মুফতি শিহাব উদ্দিন, কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজুলুর রহমানের ছেলে আকতার ও বদরপুর ইউনিয়নের মৃত দলিল উদ্দিনের ছেলে শাকিলের কবর জিয়ারত করেন এবং নিহতদের পরিবারের হাতে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ্য থেকে উপহার সামগ্রী তুলে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন হাওলাদার, বদরপুর বিএনপির যুগ্ম আহবায়ক এনএফ ফয়সাল হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সদস্য সচিব (প্রস্তাবিত) কাজী হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোসলে উদ্দিন আহমদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদ আহমদসহ আরও অনেকে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে লালমোহন বিএনপি

আপডেটের সময় ০৭:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪