ভিয়েনা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলোনা দুই সহদরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৯৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: টিকা নিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই সহদরের। বুধবার ভোরে মানিকগঞ্জের ধামরাইয়ে পাটুরিয়াগামী বাসের ধাক্কায় প্রান প্রদীপ নিভে যায় মটর সাইকেল আরোহী দুই ভাইয়ের। নিহত নাছির উদ্দিন জোয়ার্দ্দার(৪৫) ও তার ছোট ভাই নাফিস উদ্দিন জোয়ার্দ্দার ঝিনাইদহের শৈলকুপার উত্তর মির্জাপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। নাছির উদ্দিন দীর্ঘ ২০ বছরেরও বেশী সময় সৌদি প্রবাসী ব্যবসায়ী ও তার ছোট ভাই নাফিস উদ্দিন ভারতের দিল্লীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য এমবিএ শেষ করেন বলে জানা যায়।

সড়ক দূর্ঘটনায় নিহত নাছির ও নাফিজের ভগ্নিপতি মোশারফ হোসেন জানান, নাছির উদ্দিন ২০ বছরেরও বেশী সময় সৌদি প্রবাসী।সৌদি আরবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরতে হবে এ জন্য সে গত সোমবার ছোট ভাই নাফিসকে সাথে নিয়ে ফাইজারের টিকা নিতে মোটরসাইকেল যোগে ঢাকাতে যায়। গত মঙ্গলবার টিকা গ্রহন সম্পন্ন করে বুধবার ভোরে দুই ভাই মোটর সাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথের মধ্যে মানিকগঞ্জের ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী নামক স্থানে পাটুরিয়াগামী একটি যাত্রবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভায়ের মৃত্যু হয় বলে তিনি জানতে পারেন।নাছিরের ছোট ভাই নাফিস ভারতের দিল্লীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য এমবিএ শেষ করেছে বলে তিনি জানান।

৫নং কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, বুধবার ভোরে ঢাকার ধামরায়ে সড়ক দূর্ঘটনায় তার ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামের আপন দুই ভাই নিহত হয়েছে। নিহত নাছির সৌদি প্রাবাসী ও তার ছোট ভাই নাফিস ভারত থেকে সদ্য এমবিএ শেষ করেছে।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, মানিকগঞ্জ থেকে এ ধরনের কোন দূর্ঘটনার কথা তাদেরকে জানানো হয়নি।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলোনা দুই সহদরের

আপডেটের সময় ১২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১