ভিয়েনা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

আ’লীগ দেশের শিক্ষার উন্নয়নে কাজ করছে- শ.ম রেজাউল করিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ১৯০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি শ.ম রেজাউল করিম বলেন, দেশের শিক্ষার উন্নয়নে আ’লীগ সরকার ব্যাপকভাবে কাজ করছেন। আ’লীগ যখন দেশের শাসন ক্ষমতায় থাকে তখনই দেশর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়। শেখ হাসিনা সব সময় দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের চিন্তা করেন। দেশের শিক্ষকদের একমাত্র শেখ হাসিনার সরকারই যথাযথ মর্যদা দিয়েছেন। তাই শিক্ষকদের শিক্ষাদানে আরো মনোযোগী হতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে।

জেলার নাজিরপুরে ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার (১৯ জুন) দুুপুরে ঢেউটিন, সিলিং ফ্যান ও বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সরকার চাচ্ছেন দেশের শিক্ষা ব্যবস্থা বিশ^ মানের করে গড়ে তুলতে। তাইতো দেশের শিক্ষকদের আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর বিভিন্ন প্রশিক্ষন দেয়া হচ্ছে। কিন্তু অতীতের সরকার দেশের শিক্ষার কোন উন্নয়ন করেন নি। বরং শিক্ষা খাতে বরাদ্দকৃত টাকার লুট পাট করছেন।

নাজিরপুর উপজেলা পরিষদের সামনে ওই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মো. মোশারেফ হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ’লীগ দেশের শিক্ষার উন্নয়নে কাজ করছে- শ.ম রেজাউল করিম

আপডেটের সময় ০৬:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪