ভিয়েনা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জে গরু চুরি করতে এসে গাড়ি ফেলে পালালো চোর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ৮৭ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর এলাকায় গরু চুরি করতে এসে একটি প্রাইভেট কার ফেলে পালিয়েছে চোরেরা । চোরদের ফেলে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর এলাকায় প্রাইভেট কারে করে স্থানীয় শফিক মিয়ার গরু চুরি করার সময় এলাকাবাসী দেখে ফেলেন। এসময় তারা চোরকে ধাওয়া করলে প্রাইভেট কারযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সামনে থাকা রিক্সার সাথে সংঘর্ষে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেলে প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১৩-১৪৫০) ফেলে পালিয়ে যায় চোরেরা। সংঘর্ষের ঘটনায় রিক্সা চালকসহ তিনজন আহত হন। আহতরা হলেন রিক্সা চালক রুবেল মিয়া (২৮) রিক্সার যাত্রী জাহানারা বেগম (৩০) ও তার ছেলে সামি (৬)। আহতরা স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার উপ পরিদর্শক সনজিত চন্দ্র নাথ জানান, আমরা পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত ১৭ই আগস্ট দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিন লেঞ্জাপাড়া গ্রামের চেরাগ আলী নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ টি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

হবিগঞ্জ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে গরু চুরি করতে এসে গাড়ি ফেলে পালালো চোর

আপডেটের সময় ০৬:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১