ভিয়েনা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

সৌদি আরবকে হারিয়ে নকআউট পর্বে ব্রাজিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ১৫৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: রিচার্লিসনের জোড়া গোলে সৌদি আরবকে উড়িয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল।

বুধবার টোকিও অলিম্পিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। রিচার্লিসনের সঙ্গে গোলের দেখা পেয়েছেন ম্যাথিউস কুনিয়ার। আর সৌদি আরবের হয়ে একমাত্র গোলটি করেন আবন্দুলেলা আলামারি।

ম্যাচের ১৪ মিনিটে কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর সৌদি আরবকে সমতায় ফেরান আলামারি।

যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলকে জয় এনে দেন এভারটনের উইঙ্গার রিচার্লিসন। বিরতির পর ৭৬ মিনিটে দলকে এগিয়ে নেন রিচার্লিসন। আর ইনজুরি সময়ে আরেকবার বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-১ করেন।

একই গ্রুপের আরেক ম্যাচে আইভোরি কোস্টের সঙ্গে ড্র করেছে জার্মানি। বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর শেষ দিকে মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জেতা হয়নি জার্মানির। ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। বিদায় নিয়েছে সৌদি আরবও। নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে তারা।

এদিকে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টিনাও।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবকে হারিয়ে নকআউট পর্বে ব্রাজিল

আপডেটের সময় ০২:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১