ভিয়েনা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

লালমোহনে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১৩১ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, ১৯৭৫ সালের পরে বাংলাদেশের সবচেয়ে সফল, সাহসী ও মানবিক রাষ্ট্রনায়ক জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার কন্যা দেশে এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়েছে। এরই মধ্য দিয়ে দেশ পাপ ও কলঙ্কমুক্ত হয়েছে, দেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগ সভাপতি মাও. শাহে আলম।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।

উল্লেখ্য, টানা ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে পরিবারের সকল সদস্যকে হারানোর দুঃসহ বেদনা নিয়ে দেশে ফিরেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সালাম সেন্টু /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেটের সময় ১০:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১