ভিয়েনা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ২৬ অক্টোবর অস্ট্রিয়ার জাতীয় দিবস ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যেও হাজারো মানুষের বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের খবর নেই, অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি: শফিকুর রহমান আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

ভোলায় ডায়রিয়া আক্রান্তে হয়ে একজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ১৩১ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত বৃদ্ধের নাম জয়নাল আবদীন। তিনি ইলিশা এলাকার বাসিন্দা। ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহরাওয়ার্দী মাস্টার জানান, ওই বৃদ্ধকে ভোরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। সকালে তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, সোমবার জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২৮০ জন। এর মধ্যে ভোলা হাসপাতালে ভর্তি হয় ৯২ জন। এর আগের দিন জেলায় আক্রান্ত ছিল ৩৭০ জন।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভোলার গ্রামাঞ্চলের পুকুরের পানিতে ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে। ওই পানি ব্যবহারের ফলেই ডায়রিয়া আক্রান্ত বেড়ে গেছে। এ ছাড়া সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, তাপমাত্রা অতি বেড়ে যাওয়ায় ও গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :

আগামীকাল ২৬ অক্টোবর অস্ট্রিয়ার জাতীয় দিবস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ডায়রিয়া আক্রান্তে হয়ে একজনের মৃত্যু

আপডেটের সময় ০২:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১