ভিয়েনা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

বাংলাদেশে চলছে লকডাউন, গণপরিবহন না থাকায় ভোগান্তিতে কর্মজীবিরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ১৪৭ সময় দেখুন

ঢাকাঃ করোনা সঙ্কট মোকাবেলায় সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার, ৫ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হযেছে ৭ দিনের লকডাউন। গনপরিবহন ও শপিংমল বন্ধের বিধিনিষেধ রয়েছে সরকারের ঘোষণায়।

লকডাউনের প্রথম দিনে রাজধানী ঢাকার সড়কগুলোতে গণপরিবহন না থাকলেও সিএনজি, প্রাইভেট কার,মোটরসাইকেল চলছে পুরোদমে। গণ পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী অসংখ্য মানুষ।

চরম ভোগান্তির কথা জানাতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রেহানা আক্তার বলেন, গণপরিবহন বন্ধ করে অফিস খোলা রেখে লকডাউনের কোনো মানে নেই।এতে ভোগান্তি ছাড়া কোনো উপকার হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাবুল সরকার নামে আরেকজন বলেন, কিছুটা পথ হেটে আবার রিকশায় করে কর্মস্থলে পৌঁছেছেন তিনি। পরিবহন না পাওয়ায় সময়মতো অফিসে যেতে পারছেন না।৷

সাধারণ মানুষের অভিযোগ সব কিছু খোলা রেখে শুধু গণপরিবহন বন্ধ রেখে এই লকডাউনে দূর্ভোগ বেড়েছে। মানুষের এমন ভোগান্তির দিকে নজর দিতে সরকারের প্রতি অনুরোধ জানান এসব ভুক্তভোগীরা।

এদিকে, গণপরিবহন চালু না থাকায় রিকশা, সিএনজি অতিরিক্ত ভাড়া দাবি করছে বলেও অভিযোগ সাধারণ মানুষের।

লকডাউনের কারনে রাজধানীর মহাখালী, যাত্রাবাড়ী ও গাবতলী বাসটার্মিনালে থেকে দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। বন্ধ ছিল রেল ও লঞ্চ যোগাযোগও।

তবে, অর্ধেক জনবল দিয়ে নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করছে সরকারি সব প্রতিষ্ঠান। তবে, জনবলের  কমিয়ে শিফটিং চালুর বিষয়টি মানেনি বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান।

উল্লেখ্য, করোনা সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় বাংলাদেশে শনিবার ৭ দিনের লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। আজ (সোমবার) থেকে তা চলমান থাকবে আগামী শনিবার পর্যন্ত। প্রয়োজনে লকডাউন আরো বাড়তে পারে এমন আভাসও দিয়েছেন সরকার সংশ্লিষ্টরা।

ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে চলছে লকডাউন, গণপরিবহন না থাকায় ভোগান্তিতে কর্মজীবিরা

আপডেটের সময় ০৬:৩৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১