ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে করোনায় ১৮৫ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৮,৭৭২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ১৪১ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৮৫ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১৭ জন কম মারা গেছেন। গতকাল রেকর্ডসংখ্যক ২১২ জন মারা গিয়েছিল।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৯ জনে। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২১ ও নারী ৬৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। গত ৭ জুলাই থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৩৭৫ জন, ৭০ দশমিক ২৬ শতাংশ এবং নারী ৪ হাজার ৮১৪ জন, ২৯ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫১ জন এবং ষাটোর্ধ ৯২ জন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন। এদের মধ্যে ১৪৪ জন সরকারি, ২৮ জন বেসরকারি হাসপাতালে, ১২ জন বাসায় মারা গেছেন আর ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

স্বাস্থ্য অদিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৭৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৩২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৫১ শতাংশ বেশি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে করোনায় ১৮৫ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৮,৭৭২

আপডেটের সময় ০৫:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১