ভিয়েনা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে ভাতিজার হাতে মাছ ব্যবসায়ী চাচা খুন,আটক -১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ১১৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর : পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে জিয়াউল হক জিকু (৪৭) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হযেছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শুক্কুর নামের একজনকে আটক করেছেন।নিহত জিকু পিরোজপুরের সদর উপজেলার দক্ষিন নামাজপুর এলাকার দলিল উদ্দিন খানের ছেলে। তিনি শহরের মধ্যরাস্তা এলাকায় ভাড়া বাসায়  থেকে  শহরে মাছের ব্যবসা করতেন।

নিহত মাছ ব্যবসায়ী জিকুর স্ত্রী লিমা আক্তার জানান, জিকু তার ভাতিজা মামুনের সাথে আর্থিক লেনেদেনে জড়িত ছিলো। গত বুধবার (০৬ অক্টোবর) ভাতিজা মামুনের কাছে পাওনা টাকা চাইলে তার সাথে হাতাহাতি হয়। এসময় মামুন তাকে দেখিয়ে দেবার হুমকি দেয় । গতরাত পৌনে ১২ টার দিকে জিকু বাজার থেকে বাড়ি ফেরার পথে শহরের জেলা পরিষদ মার্কেটের কাছে হাজী বিরানী হাউজের সামনে এলে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়। আহত অবস্থায় জিকুকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার  তারেক আজিজ জানান, অতিরিক্ত রক্তক্ষরনের ফলে জিকু নামের এক লোকের  মৃত্যু হয়েছে।তার শরীরে দাঁড়ালো কোন কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পৌর শহরের  শিকারপুর এলাকা থেকে  শুক্কুর নামের একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা  দায়েরের প্রক্রিয়া চলছে।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত)  আলী রেজা   জানান, মামলা প্রক্রিয়াধীন আছে।লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে ভোর রাতে গ্রেফতার করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে ভাতিজার হাতে মাছ ব্যবসায়ী চাচা খুন,আটক -১

আপডেটের সময় ০৬:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১