ভিয়েনা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

নতুন মুদ্রানীতি অর্থনীতির জন্য সহায়ক নয়ঃ সিপিডি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ১৩৮ সময় দেখুন

ঢাকাঃ নতুন মুদ্রানীতি করোনায় বিপর্যস্ত অর্থঢাকাঃ নতুন মুদ্রানীতি করোনায় বিপর্যস্ত অর্থনীতির চাহিদা মেটাতে সহায়ক নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-সিপিডি। বেসরকারি খাতের ঋণ প্রবাহ দ্বিগুণ করার টার্গেট বাস্তবায়ন নিয়েও সন্দিহান প্রতিষ্ঠানটি।

মুদ্রানীতি নিয়ে অনলাইন প্রতিক্রিয়ায় এ বিশ্লেষণ তুলে ধরে সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, প্রতি বছর প্রবৃদ্ধি বাড়লেও সে তুলনায় পর্যাপ্ত নয় বেসরকারি খাতের ঋণপ্রবাহ। মহামারির মধ্যে সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির টার্গেট উচ্চাভিলাষী। রেমিট্যান্স ছাড়া কোনো সূচকই যখন গতি পাচ্ছে না তখন অর্থনীতি কিভাবে পূর্ণচক্রে ফিরবে এ নিয়ে প্রশ্ন তোলেন গবেষকরা। সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান জানান, প্রণোদনার টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান তেমন পায়নি। বরং সেই অর্থ শেয়ারবাজারে যাওয়ার অভিযোগ তার। প্রণোদনার অর্থ ছাড় এবং ফেরতে স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন গবেষকরা। সরকারি লক্ষ্য বাস্তবায়ন এবং মুদ্রানীতি কার্যকরে সামষ্টিক চাহিদা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদারের পরামর্শ দেয় সিপিডি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন মুদ্রানীতি অর্থনীতির জন্য সহায়ক নয়ঃ সিপিডি

আপডেটের সময় ০৩:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১