ভিয়েনা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

নজিরপুরে মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ১৩৮ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে একরাম হোসেন মোল্লা (২৮) নামের এক মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের কবিরাজ বাড়ির বাজারের  রাস্তার উপর থেকে তার মরদেহ  উদ্ধার করা হয়।

নিহত একরাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিপাগলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাহেন্দ্র চালক ও মটর মেকারের কাজ করতেন। উপজেলার  কলারদোয়ানিয়া ইউনিয়নের  বৈঠাকাটা বাজারে তার একটি মটর গ্রেজ রয়েছে।

নিহতের চাচা মো. জামাল উদ্দিন মোল্লা জানান, স্থানীয় ইউপি মেম্বার রাজিব সমদ্দারের ফোন পেয়ে তাকে ওই  বাজারের  মসজিদ সংলগ্ন রাস্তার পাশে থাকা তার চালিত মাহেন্দ্র গাড়ির নিচের তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই ।সেখান থেকে  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য রাজিব সমদ্দার জানান, সকালে ওই বাজারের ব্যবসায়ী মোস্তফা মাজি তাকে  তার মাহেন্দ্র গাড়ির নিচে আহত অবস্থায় দেখে আমাকে (মেম্বার) ফোন দেন। সেখানে গিয়ে তাকে দেখে তার ভাই, চাচা  সহ পরিবারের লোকজনকে খবর দেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অতনু মিত্র জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে ওই মাহেন্দ্র গাড়িতে চাপা পড়ে আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার মাথায় ও পিটে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নজিরপুরে মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১১:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১