ভিয়েনা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

দেশের উন্নয়ন কাজ ব্যাহত হয় এমন কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১২০ সময় দেখুন

ঢাকা: দেশের উন্নয়ন কাজ ব্যাহত হয় – এমন কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে, দেশবাসীকে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নব নির্মিত পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। দেশের সবাইকে বিদ্যুতের আওতায় আনতে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

বর্তমানে দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা প্রায় পঁচিশ হাজার মেগাওয়াট। সরকারের লক্ষ্য অনুযায়ী দুর্গম এলাকাসহ দেশের বেশিরভাগ মানুষের কাছেই পৌছে গেছে বিদ্যুতের সেবা।

বিদ্যুৎ উৎপাদন অগ্রগতির ধারাবাহিকতায় রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭৭৯ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদন কেন্দ্রগুলো হলো- ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা থ্রি, চট্টগ্রাম একশ মেগাওয়াট, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে কম্বাইন্ড সাইকেল কেন্দ্রে উত্তরণ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সময়েই বিদ্যুৎ খাত উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে সবার কাছে বিদ্যুৎ পৌছে দিতে ব্যাপক উন্নয়ন করেছে। তার সুফল মানুষ পাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পুরো দেশে পৌছাতে না পারলে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এ ব্যাপারে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে মুজিব শতবর্ষ উপলক্ষে বিদ্যুৎ বিভাগের হান্ড্রেট বিষয়ক প্রকশনার উম্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের উন্নয়ন কাজ ব্যাহত হয় এমন কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৭:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১