ভিয়েনা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

দরিদ্র দেশগুলোতে কোভিড টিকা ফুরিয়ে আসছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১৫৩ সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ দরিদ্র দেশগুলোর হাতে থাকা কোভিড-১৯ টিকার মজুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এশিয়া ও আফ্রিকার বেশকিছু দেশ এরই মধ্যে তাদের টিকা ফুরিয়ে যাওয়ার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে।

ডব্লিউএইচওসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মিলে গঠিত টিকা তহবিল ‘কোভ্যাক্স’ থেকে এ পর্যন্ত ১৩১টি দেশে নয় কোটি ডোজ টিকা বিতরণ করা হয়েছে। ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ড. ব্রুস আয়লওয়ার্ড এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যে হারে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে এই সংখ্যা পর্যাপ্তের ধারে-কাছেও না।

গত বছর কোভ্যাক্স তহবিল গঠন করা হয়। ধনী দেশগুলোর কাছ থেকে অনুদানমূল্যে টিকা কিনে দরিদ্র দেশগুলোতে বণ্টনের জন্য এই টিকা তহবিল করা হয়। এ বছরের মধ্যে ২০০ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত  মাত্র নয় কোটি ডোজ বিতরণ করা সম্ভব হয়েছে।

এদিকে, ধনী দেশগুলোর জোট এ বছরের মধ্যে ১০০ কোটি ডোজ টিকা উন্নয়নশীল দেশগুলোর জন্য দেবে। জি৭ জোটের সমামেলনে এ সিদ্ধান্ত নেয়া হয় সদস্য হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দরিদ্র দেশগুলোতে কোভিড টিকা ফুরিয়ে আসছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেটের সময় ০৯:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১