ভিয়েনা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

ডাচদের হারিয়ে ইউরো শেষ আটে চেক প্রজাতন্ত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১২৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ইউরো উয়েফা চ্যাম্পিয়ন্স কাপে অঘটনের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবরিক। শিরোপা প্রত্যাশী নেদারল্যান্ডসকে হারিয়ে দিলো ২-০ গোলে। উঠে গেলো ইউরোর শেষ আটে।

প্রথমার্ধে ভালো খেললেও গোলের দেখা পায়নি কোনো দলই। বরং খেলার ৫৫ মিনিটে নেদারল্যান্ডসের জুভেন্টাস ডিফেন্ডার ফ্রেঙ্কি ডি লিট বক্সের বাইরে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন।

খেলার ৬৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন চেকের টমাস হোলেস। এরপর ৮০ মিনিটে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন প্যাট্রিক শিক। চলতি আসরে চেক প্রজাতন্ত্রের পাঁচ গোলের মধ্যে চারটিই করলেন শিক।

২০০৪ সালের পরে এবারই প্রথম চেক প্রজাতন্ত্র ইউরোর নক আউট পর্বে গোল করলো। এর ফলে উঠলো কোয়ার্টার ফাইনালে। এর আগে ডেনমার্কের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিলো তাঁরা। এবার অবশ্য শেষ আটে ডেনমার্কের সামনে প্রতিশোধ নেওয়ার পালা। কারণ সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ডেনিসরা মাঠে নামবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডাচদের হারিয়ে ইউরো শেষ আটে চেক প্রজাতন্ত্র

আপডেটের সময় ০৭:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১