ভিয়েনা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ; লালমোহনে বৃদ্ধ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ১৯০ সময় দেখুন

লালমোহন,ভোলাঃ ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে  দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
শনিবার ১৬ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ১নং ওয়ার্ড কচুখালী গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী আরিন্দ ওই এলাকার মৃত গফুর আলী আরিন্দার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন, নিহতের ছেলে শাহে আলম,  পুত্রবধু মমতাজসহ আরও ২জন।

নিহতের ছেলে শাহে আলম জানায়,  সকালে বাড়ির পাশের ফসলী জমির বেড়া দিতে গেলে পাশ্ববর্তী  বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল, জাকির ও আল ইসলামদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষেরুপ নেয়। এ সময় হামলার শিকার হয়ে নিজ বাড়িতেই মারা যায় বৃদ্ধ ইউসুফ আলী।এ বিষয়ে জানতে আজহারদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ভোলা পাঠানো হবে।

এ ঘটনায় নিহতের ছেলে শাহে আলম বাদী  হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানায় পুলিশ। থানায় মামলা নং-১৩, তারিখ-১৬ জানুয়ারি ২০২১।

সালাম সেন্টু/ ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ; লালমোহনে বৃদ্ধ নিহত

আপডেটের সময় ১২:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১