ভিয়েনা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

চেক প্রজাতন্ত্রের ক্রেইসিকোভার ফরাসী ওপেন টেনিসের শিরোপা লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ১৩৬ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ চেক প্রজাতন্ত্রের ২৫ বছর বয়স্ক বারবরা ক্রেইসিকোভা ফ্রান্স ওপেন টেনিসের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬ -১,২ – ৬,৬ – ৪ সেটে পরাজিত করেছেন। চেক প্রজাতন্ত্রের তৃতীয় টেনিস তারকা হিসাবে তিনি টেনিস বিশ্বের এই অত্যন্ত সম্মানজনক টুর্নামেন্টে শিরোপা জয়লাভ করে এক ইতিহাস গড়লেন।

শনিবার ১২ জুন ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন তাঁর পূর্বসূরি সাবেক ফরাসী ওপেন বিজয়ী মার্টিনা নাভ্রাতিলোভা। জয়ের পর তাঁকে ধন্যবাদ জানালেন ক্রেইসিকোভা। চোখে আনন্দ অশ্রু নিয়ে ক্রেইসিকোভা বলেন, “আমাকে যাঁরা সমর্থন করতে এসেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজ এখানে এক অসাধারণ পরিবেশ যা উপভোগ করতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন,নাভ্রাতিলোভা আমার প্রশিক্ষক, আমার দলের সকলকে এবং অবশ্যই যারা দেশে রয়েছেন সকলকে ধন্যবাদ। কী বলব বুঝতে পারছি না। বিশ্বাস করতে পারছি না যে আমি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।

তিনি প্রয়াত টেনিস তারকা ইয়ানা নাভোতনার কথা স্মরণ করে বলেন, মৃত্যুবরণের পূর্বে সে আমাকে বলেছিল একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিততে। আজ আমার এই বিজয় তার জন্য উৎসর্গ করলাম। আজ নিশ্চয় সে আমার দিকে তাকিয়ে আছে। আমার আজকের এই সাফল্যের পিছনে তার যথেষ্ট অনুপ্রেরণা ছিল। আমি আজ তাকে খুব মিস করছি। আমি প্রার্থনা করছি সে যেখানে আছে,সেখানে যেন ভালো থাকে।

উল্লেখ্য যে,২০১৭ সালে ৪৯ বছর বয়স্ক চেক টেনিস তারকা নভোতনা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। প্রয়াত টেনিস তারকা নোভোতনা বারবরা ক্রেইসিকোভার প্রশিক্ষক ছিলেন। নভোতনা ১৯৯০, ১৯৯১ এবং ১৯৯৮ সালে ফরাসি ওপেন জিতেছিলেন (ডাবলসে)। আর ১৯৮২ এবং ১৯৮৪ সালে ফরাসি ওপেন জিতেছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা। শনিবার কোর্টে উপস্থিত ছিলেন তিনি। রবিবার ডাবলসের ফাইনালেও খেলতে নামবেন ক্রেইসিকোভা।

ফাইনালে পরাজিত বিশ্বের ৩৩ নাম্বার রাশিয়ার পাভলিউচেঙ্কোভা বলেন, “ছোটবেলা থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম যে,ফরাসী ওপেন টেনিসের ফাইনাল খেলে শিরোপা জিতবো। তবে ফাইনাল খেলেছি কিন্ত শিরোপা জিততে পারিনি। আমি আমার সকল বন্ধু-বান্ধব ও শুভাকান্খীদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমার খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছেন। তিনি শিরোপা বিজয়ী বারবরা ক্রেইসিকোভাকে অভিনন্দন জানান।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চেক প্রজাতন্ত্রের ক্রেইসিকোভার ফরাসী ওপেন টেনিসের শিরোপা লাভ

আপডেটের সময় ০৭:৪২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১