ভিয়েনা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার জুলাই যোদ্ধা সংগঠনের উপদেষ্টা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

কাউখালীতে মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ১২৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেল দূর্ঘটনায় মো. আরাফাত রহমান খান (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার(২৪ মার্চ) ভোর রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আরাফাত রহমান উপজেলার সদর ইউনিয়নের আসপর্দি গ্রামের মৃত্যু আজিজুর রহমান খানের ছেলে।সে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

কাউখালীর অফিসার ইন চার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।থানা পুলিশ ও স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ওই কলেজ ছাত্র একটি মোটর সাইকেলে করে উপজেলা সদর থেকে উপজেলা নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আশ্রম সড়কের আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে গুরুতর আহত হন। এ সময় তাকে বহন করা মোটর সাইকেলটিও ধুমড়ে-মুচরে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়। বরিশাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ভোর রাতে তার মৃত্যু হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুভ্রত কর্মকার জানান, ওই কলেজ ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০৫:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১