ভিয়েনা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

কর্মহীন শ্রমিকদের নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ১৮১ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রপ্তানিমূখী তৈরী পোশাক, চামড়াজাত পন্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর কর্মহীন দুঃস্থ শ্রমিকদের জরুরী মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সরকার এই সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করে। এতে উন্নয়ন সহযোগী সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও ফেডারেল জার্মান সরকার অর্থায়ন করতে সম্মত হয়। তিনি বলেন, বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কর্মহীন শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে সরকার গঠিত কমিটি, সংশ্লিষ্ট শিল্প সংগঠনসমূহের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সহযোগীতায় যাচাই বাছাই শেষে চুড়ান্ত অনুমোদনের ভিত্তিতে প্রাপ্ত ১৭৯৪ জন কর্মহীন শ্রমিককে সেপ্টেম্বর ২০২০ মাসের জন্য প্রথম পর্যায়ে জনপ্রতি ৩,০০০ (তিন হাজার) টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান নিশ্চিত করা হলো।

অনুষ্ঠানে সংসদ সদস্য ও জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বেগম সামসুন নাহার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে, এম আব্দুস সালাম, বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ ডি এ্যাফেয়ার্স Ms. Constanza Zaehringer, ইউরোপীয় ইউনিয়ন এর হেড অব কো -অপারেশন Mr. Maurizio Cian এবং বিজিএমইএ এর সেক্রেটারি কমোডোর (অবঃ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন।

ঢা. প্র/আরএন/২২.১২

Tag :
জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কর্মহীন শ্রমিকদের নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন

আপডেটের সময় ০৫:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০