ভিয়েনা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ১১৯ সময় দেখুন

ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পবিত্র ওমরাহ পালনে সৌদি যেতে পারবেন।

সৌদি আরব ভ্রমণের আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার সনদ জমা দেয়া বাধ্যতামূলক। সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব

আপডেটের সময় ০৫:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১