ভিয়েনা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ১৫৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগিরাট ঘাটে একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ দেখা দিয়েছে। এক সময় নদী কেন্দ্রিক ব্যবসার বন্দর ছিল নাগিরাট বাজার।

নদীর নাব্যতা সংকট ও একটি ব্রীজের অভাবে নাগিরাট বাজার তার যৌবন হারিয়েছে। একটি ব্রীজ এলাকার জনগনের দীর্ঘদিনের দাবী। নাগিরাট বাজারে একটি ব্রীজ নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নসহ জনগনের দূর্ভোগ কমবে বলে এলাকাবাসীর দাবী।

সরেজমিনে দেখা যায় নাগিরাট বাজারে বর্তমানে একটি খেয়া ঘাট রয়েছে, বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ন হলে খেয়া ছাড়া পার হবার কোন উপায় থাকেনা।আর শুকনা মৌসুমে বাঁশের সাকো থাকে পার হবার জন্য। এই ঘাট দিয়ে স্কুল,কলেজ,বিশ^বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাসহ হাজার হাজার লোকজন পার হচ্ছে। ইতিপূর্বে এই ঘাট দিয়ে খেয়া নৌকা পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার।জনসাধারণের মালামাল নিয়ে পার হতে হিসশিম খেতে হয়। রীতিমত সাধারণ মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘাটটিতে ব্রীজ না থাকায় ।

উত্তরের দামুকদিয়া,মাধবপুর,দোহা নাগিরহাট,শিতালী,দলিলপুর, আওদা,কমলনগর,বগুড়া,লাঙ্গলবাঁধ,নন্দিরগাতি,ধাওড়া,ধল হরা,বড়িয়া,ছাঁইভাঙ্গা, কুশবাড়িয়া, পাইকেনপাড়া,সহ আরো বেশ কিছু গ্রাম এবং দক্ষিণের রয়েড়া,আড়–য়াকান্দি,ভান্ডারীপাড়া,বকশীপুর,শেখড়া, গোপালপুর, বাগুটিয়া, নাকোইল, ফলিয়া,রঘুনন্দনপুর, আশুরহাট,মনোহরপুর,দামুকদিয়া,নিত্যানন্দপুর,সাবা সপুর,হাটফাজিলপুরসহ প্রায় ৫০ গ্রামের লোকজন পার হয়।

ব্রীজ না থাকায় উপজেলা শহরে পন্য পরিবহন ব্যয় বেড়েছে, ১ মণ মালামাল বাজারজাত করতে পরিবহন খরচ হয় ৫০-৬০ টাকা। অথচ ব্রীজ হলে তা ২০ টাকায় বাজারজাত সম্ভব বলে মনে করে ভুক্তভোগীরা।

নাগিরাট গ্রামের নজরুল ইসলাম বলেন, কৃষি অধ্যুষিত ৪০-৫০ এলাকার লোকজন চলাফেরা করে এই ঘাট দিয়ে, তাই জরুরী হয়ে পড়েছে নাগিরাট ঘাটে একটি ব্রীজ।

মাধবপুর গ্রামের ডা: মাসুদ ও তাপস বলেন, নাগিরাট বাজারে একটি ব্রীজ এখন সময়ের দাবী।এখানে একটি ব্রীজ হলে অবহেলিত ৪০-৫০ গ্রামের মানুষ উপকৃত হবে সেইসাথে এলাকার উন্নয়ন হবে।

বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, নাগিরাট ঘাটে একটা ব্রীজ এখন সময়ের দাবী। এখানে একটি ব্রীজ হলে এলাকার মানুষের দূর্ভোগ লাঘব হবে। তাই এলাকাবাসিসহ সুশীল সমাজের দাবী উর্ধ্বতন মহলের কাছে, ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে অতিস্বত্তর নাগিরাট বাজারে একটি ব্রীজ নির্মাণ করা হোক ।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ

আপডেটের সময় ০৬:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১