ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলায় মুঠোফোনের জন্য কিশোর হত্যা, দুজনের যাবজ্জীবন ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ঝালকাঠিতে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে মতবিনিময় সভা ঝিনাইদহে অবৈধভাবে সার মজুদ, ডিলারকে জরিমানা গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন ‘বিএনপিতে বিদ্রোহীদের আর কখনো জায়গা হবে না’ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইন্দুরকানীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ১১০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার সাংবাদিক মো. মারুফুল ইসলামের উপর স্থাণীয় সন্ত্রাসী কর্তৃক হমলা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ হামলা হয়। এ সময় মারুফুল ইসলামকে পরবর্তীতে হত্যা করা হবে বলেও সন্ত্রাসীরা হুমকী দেয়। এ ঘটনায় মারুফুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ওই অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনী ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, স্থাণীয় সন্ত্রাসী মো. সাইদুর রহমান সাইদ হাওলাদারের অবৈধ ইটের ভাটা রয়েছে। তার ওই ইটের ভাটার উপর একটি সংবাদ সংগ্রহের জন্য মারুফুল ইসলাম সেখানে যান। এ খবর সাইদুর রহমান জানতে পারেন। ওই দিন রাত ৮টার
দিকে সাইদুর রহমান সাংবাদিক মারুফুল ইসলামকে ইন্দুরকানী বাজারের জৈনিক শুভ’র হেমিওপ্যাথ দোকানের সামনে দেখতে পান। সেখানে সাংবাদিক মারুফুল ইসলামকে দেখতে পেয়ে প্রথমে হুমকি ও পরে চর থাপ্পর ও কিল-ঘুষি দেয়। এতে তার শরীরে নীলা ফুলা জখম সৃষ্টি হয়। এ
সময় সাংবাদিক মারুফুলের ডাক চিৎকারে স্থাণীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ইন্দরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান জানান, অভিযুক্ত সাইদুর রহমান একজন দুর্ধর্ষ ক্যাডার প্রকৃতির লোক। তার বিরুদ্ধে এমন একাধীক অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান গত প্রায় ৩ বছর আগে তার ওই ইট ভাটার শ্রমিক মাসুম (২৫) হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া তিনি ওই উপজেলা আ’লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমানকে লাঞ্চিত, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মৃধাকে মারধর, সদর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মো. আজিজ হাওলাদারকে মারধর সহ তার বিরুদ্ধে এলাকায় একাধীক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সাইদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি ভুল বুঝাবুঝি হয়েছে। পরে তা স্থাণীয়ভাবে মিমাংশা করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভোলায় মুঠোফোনের জন্য কিশোর হত্যা, দুজনের যাবজ্জীবন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আপডেটের সময় ০৭:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১