ভিয়েনা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ সময় দেখুন

ঝালকাঠির কাঠালিয়ায় ১২ পুকুরে ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ১২টি পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট ভাই মো. ওয়াসিম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম, যুবদল সভাপতি রায়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ সাংবাদিক, মৎস্যজীবী ও সরকারি কর্মকর্তারা।

মাছের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্যসম্পদের উন্নয়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

আপডেটের সময় ০২:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬