ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি

আমাদেরকে জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে -অধ্যাপক আলমগীর হোসেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ১৪৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আলমগীর হোসেন বলেন, ‘জিয়াউর রহমান একজন আদর্শ দেশ প্রেমিক ছিলেন। তিনি দেশের স্বাধীনতার ঘোষনা দিয়ে দেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে নিজেকে স্বাধীনতা সংগ্রামে বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। পরে তিনি রাষ্ট্রপতি হয়ে একজন আদর্শ দেশ প্রেমিক রাষ্ট্রপতি হিসাবে বিশ্বের কাছে পরিচিত
হয়েছিলেন’।

রবিবার (৩০মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে এ কথা বলেন।

এ সময় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আকন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, বিএন পি নেতা ইমদাদুল হক শানু, শ্রমিক দলের সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের সহ সভাপতি  ইমরান আহম্মেদ সজিব, সহ সভাপতি আতিকুর রহমান পারভেজ।

ওই আলোচনা সভায়  তিনি আরো বলেন, ‘মোশতাক সরকারের ৮১ দিনের শাসনের পর এদেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে
১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বিএনপি গঠন করেন।এই মহান জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারীরা তার সুন্দর শাসন মেনে নিতে না পেরে এ দেশী কিছু চক্রান্তকারীর সহায়তায় তাকে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিককে দেশবাসী হারায়।তিনি দেশের জনগণের হৃদয়ে চিরজাগরূক হয়ে আছেন, থাকবেন’।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমাদেরকে জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে -অধ্যাপক আলমগীর হোসেন

আপডেটের সময় ১২:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১