ভিয়েনা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

অস্ট্রিয়ার দক্ষিণের দুই রাজ্যের মধ্যে নতুন রেলপথ কোরালম রেলওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৪ সময় দেখুন

এই নতুন রেলপথ উদ্বোধনের ফলে ভিয়েনা থেকে দক্ষিনের ক্লাগেনফুর্ট শহরে যেতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা ১০ মিনিটে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১২ ডিসেম্বর) অস্ট্রিয়ার দক্ষিণের স্টায়ারমার্ক (Steirmark) রাজ্যের রাজধানী গ্রাসের (Graz) প্রধান রেলস্টেশনে “কোরালম রেলওয়ে”
পথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফন ডার বেলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেল সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা, রাজ্য গভর্নর এবং বিভিন্ন শহরের মেয়ররা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্দ্রেয়াস ম্যাথাউস।

নতুন এই রেলপথে আগামী রোববার (১৪ ডিসেম্বর) থেকে অস্ট্রিয়ার ফেডারেল রেলওয়ের বাৎসরিক নতুন সময়সূচীর শুরুর দিন থেকে যাত্রীসহ ট্রেন
চলবে। পাহাড়ের ভিতর দিয়ে এই নতুন রেলপথ যাত্রীদের ভ্রমণের সময় কমিয়ে দেবে।

উল্লেখ্য যে, প্রায় ৩০ বছরের পরিকল্পনা ও নির্মাণের পর, এখন কোরালম রেলওয়েতে ট্রেন চলাচল করবে, যা মাত্র ৪১ মিনিটের মধ্যে গ্রাজ এবং ক্লাগেনফুর্টকে সংযুক্ত করবে। শুক্রবার উদ্বোধনী যাত্রায়, ট্রেনটি মাত্র ৩৯ মিনিটের মধ্যে গ্রাজ থেকে ক্লাগেনফুর্টে (Kärnten) তার গন্তব্যে পৌঁছেছিল।

উদ্বোধনী ট্রেনের যাত্রী ছিলেন ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফন ডার বেলেন,ফেডারেল রেলওয়ের সিইও আন্দ্রেয়াস ম্যাথাউস সহ অন্যান্য
আমন্ত্রিত নেতৃবৃন্দ।

কবির আহমেদ/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার দক্ষিণের দুই রাজ্যের মধ্যে নতুন রেলপথ কোরালম রেলওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেটের সময় ০৮:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫