ভিয়েনা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

হবিগঞ্জে এনা পরিবহন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ২০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১৩৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল ঢাকা সিলেট মহাসড়কের  এনা পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এনা পরিবহনের চালক ও কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ পারভেজ আলম চৌধুরী জানান, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস মহাসড়কের আদিত্যপুর এলাকায় পৌছলে একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি হলে অটোরিক্সাটিকে বাঁচাতে হার্ড ব্রেইক করে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রæতগামী অপর একটি কাভার্ডভ্যান এনা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এনা পরিবহনের চালক ও কাভার্ড ভ্যানের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে, এ দুর্ঘটনার কারণে ঢাকা সিলেট মহাসড়কে মুহুর্তের মধ্যে যানচলাচল বন্ধ হয়ে যায়। যানজটের সৃষ্টি হয় দু’পাশের প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করলে বাহুবল থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে এনা পরিবহন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ২০

আপডেটের সময় ০৩:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১