ভিয়েনা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধ ভেঙ্গে ও জোয়ারের পানিতে ২৫ গ্রাম প্লাবিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৯৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রাভাব ও পূর্ণিমার জোঁ এর কারনে বিষখালী ও নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পাওয়ায় কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনসহ শতশত বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ও মাছের ঘের তালিয়ে গেছে।

প্রধানমন্ত্রীর জমি নাই ঘর নাই প্রকল্পের প্রায় সকল আশ্রায়ন ঘরগুলোর মেঝেতে পানি ঢুকে পড়েছে। ফলে ঐ সকল ঘরের দরিদ্র মানুষ গুলোর হতাশায় দিন কাটছে।

উপজেলার কাঠালিয়া ও বড় কাঠালিয়া গ্রামের অংশের বিষখালী নদীর ভেরিবাঁধ ভেঙ্গে ঐ এলাকা ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিভিন্ন এলাকার রবি শষ্যের ক্ষেত ও মাছের ঘের তলিয়ে যাওয়া কৃষকরা হতাশা গ্রস্থ।

কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনের অনেক অফিসের মেঝেতে পানি ঢুকে পড়েছে। ফলে ঐ সকল অফিসের কর্মকর্তারা নথি-পত্র সংরক্ষণে হতাশাগ্রস্থ। প্লাবিত এলাকা গুলো হচ্ছে কাঠালিয়া উপজেলা পরিষদ ভবন, লঞ্চঘাট এলাকা, কাঠালিয়া, বড় কাঠালিয়া, আউরা, জয়খালী, কচুয়া, রঘুয়ার চর, আমুয়া বন্দর বাজার, সরদার পাড়া, জোড়খালী, বাঁশবুনিয়া, ছোনাউটা, মরিচবুনিয়া, আওরাবুনিয়া, হেতালবুনিয়া, চিংড়াখালী, জাঙ্গালিয়াসহ ২৫টি গ্রাম। এ সব গ্রামে গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।

বাধন রায়/ ইবি টাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধ ভেঙ্গে ও জোয়ারের পানিতে ২৫ গ্রাম প্লাবিত

আপডেটের সময় ০৪:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১