ভিয়েনা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

রাতের জোয়ারে ফের ডুবলো ঢালচর, ক্ষতিগ্রস্ত ৫০ দোকান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১২৩ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) : রাতের জোয়ারে ফের তলিয়ে গেছে ভোলার সাগর উপকূলের দ্বীপ ঢালচর।

মঙ্গলবার (২৫ মে) রাতে অস্বাভাবিক জোয়ারে পুরো ঢালচর প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ। অন্যদিকে জোয়ারের চাপে পুরো এলাকার ৫০টি দোকান ও মাছের আড়তসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো দ্বীপচরটি ৫ ফুট পানির নিচে ডুবে আছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার পরেও জোয়ার অব্যাহত ছিলো।এদিকে ঝড়ের কারণে অনেকে মূল ভু-খণ্ডে আশ্রয় নিলেও অনেকেই রয়েছেন দ্বীপে। তাদের মধ্যে এক হাজার মানুষ স্থানীয় পুলিশ ফাঁড়ি ভবন, কোস্ট অফিস ও ফরেস্ট অফিসের ভবনে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

জোয়ারে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানির নিচে রয়েছে রাস্তাঘাট, ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা। ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। রাতের জোয়ারে ঢালচরের মত কুকরী-মুকরি, চর পাতিলা, কচুয়াখালীর চরসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

জামাল মোল্লা/ইবি টাইমস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাতের জোয়ারে ফের ডুবলো ঢালচর, ক্ষতিগ্রস্ত ৫০ দোকান

আপডেটের সময় ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১