ভিয়েনা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

ইসরায়েলকে হুঁশিয়ার করলো রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১১৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে গাজায় বেসামরিক মানুষের নতুন করে মৃত্যু নিয়ে ইহুদি রাষ্ট্রটিকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।

বুধবার মস্কোয় নিযুক্ত ইসরায়েলি দূতকে ডেকে নিয়ে এই হুঁশিয়ারির কথা জানিয়ে দেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে।

গাজার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে নিজেদের নেওয়া পদক্ষেপের প্রতি হুঁশিয়ার থাকতে ইসরায়েলকে তাগিদ দিয়েছে মস্কো। ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন, রাশিয়া গাজার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, নিজেদের বক্তব্যের ক্ষেত্রে উভয় পক্ষকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলকে হুঁশিয়ার করলো রাশিয়া

আপডেটের সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১