ভিয়েনা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

হামাসের রকেটবৃষ্টিতে দিশেহারা ইসরায়েল!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১৫২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ইসরায়েল বাহিনীর হামলার পাল্টা জবাব বেশ ভালোই দিচ্ছে হামাস। গাজা থেকে তাদের ছোড়া রকেটবৃষ্টিতে বিস্মিত ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোমও ফাঁকি দিচ্ছে হামাসের রকেট।

এবারের সংঘাতে ফিলিস্তিন থেকে সর্বোচ্চ রকেট হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে ইসরাইল। গত ১০ মে থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজা থেকে প্রায় ৩ হাজার রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এই সংখ্যাটি ২০১৯ সালে হামাসের সঙ্গে সংঘর্ষ ও ২০০৬ সালে হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের চেয়েও বেশি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আয়রন ডোমের মাধ্যমে তারা অধিকাংশ রকেট হামলা আকাশেই ঠেকিয়ে দিচ্ছে। তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা সামনে আসছে। গাজা থেকে ছোড়া অনেক রকেট আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংকট যত দিন গড়াচ্ছে তত যাচ্ছে যুদ্ধের দিকে। এ পর্যন্ত ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ২শ হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৫৮ জন শিশু রয়েছে।

অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত তাদের ১০ জন নিহত হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামাসের রকেটবৃষ্টিতে দিশেহারা ইসরায়েল!

আপডেটের সময় ০৫:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১