ভিয়েনা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে হ্যাটট্রিক জয় তৃণমূলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ১৪৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ১৪৮টির বেশি আসনে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

রোববার (০২ মে) ভারতীয় গণমাধ্যমের সবশেষ খবরে বলা হয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন। প্রাথমিকভাবে ঘোষিত ২৭৮টি আসনের মধ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল পেয়েছে ১৫৩টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ১১৮টি আসন।

এদিন, সকাল থেকে এখনও আট দফার নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। ভারতীয় সময় সকাল ৮টা থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও দুই প্রার্থী মারা যাওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে আগামি ১৬ মে।

আ. ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে হ্যাটট্রিক জয় তৃণমূলের

আপডেটের সময় ০৭:৪৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১