ভিয়েনা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে

ইবিটাইমস ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং এর উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তার মতে, দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে উভয় দেশের জনগণ সরাসরি উপকৃত হয়েছেন। পাশাপাশি বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতেও এ সম্পর্ক ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন সি চিনপিং।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা চীনের শেনঝেনে সমবেত হয়েছেন। এ সম্মেলনের ফাঁকেই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরে ট্রাম্পের সঙ্গে এটি ছিল সি চিনপিংয়ের তৃতীয় সরাসরি বৈঠক।

সি চিনপিং বলেন, ‘এ সময়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে। এতে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হয়েছেন। একই সঙ্গে বিশ্বে স্থিতিশীলতা ও অনিশ্চয়তা দূর করতে এ সম্পর্ক ভূমিকা রেখেছে।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজনের কথা সামনে আসে। এপেক সম্মেলন ঘিরে শেনঝেনে বিশ্বনেতাদের উপস্থিতিতে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

চীনের শেনঝেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং

আপডেটের সময় ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬