ভিয়েনা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে মাইনের আঘাতে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

হরমুজে মাইনের আঘাতে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ইবিটাইমস ডেস্ক : হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
শনিবার এ তথ্য জানায় তারা।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নেওয়ার দাবি জানিয়ে আসছে তেহরান।
এই নির্দেশ অমান্য করা জাহাজগুলোর ওপর হামলাও চালিয়েছে দেশটি।

শনিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে দুটি তেলবাহী জাহাজ তাদের রাডার ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল।’
এ সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে জানায় তারা।

বিবৃতিতে একটিকে সুপারট্যাংকার বা বিপুল পরিমাণ তেল পরিবহনে সক্ষম বিশাল জাহাজ বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার বিপ্লবী গার্ড বাহিনী একটি জাহাজ থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ওঠার ভিডিও প্রকাশ করে।
তাদের দাবি, জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল এবং প্রণালীর দক্ষিণ অংশে একটি মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে তারা মাইন অপসারণ করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরমুজে মাইনের আঘাতে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

আপডেটের সময় ০৭:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬