ভিয়েনা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণ বন্ধে আদালতে কেনেডি পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণ বন্ধে আদালতে কেনেডি পরিবার

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বিশাল বিজয়তোরণ নির্মাণ বন্ধের আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার আদালতে দায়ের করা এক আবেদনে তারা এ প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ চেয়েছেন।

প্রস্তাবিত তোরণটির উচ্চতা হবে ২৫০ ফুট। নির্মিত হলে এটি বিশ্বের সবচেয়ে বড় বিজয়তোরণ হবে। ওয়াশিংটনে নিজের ব্যক্তিগত ছাপ রেখে যেতে ট্রাম্প যেসব নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন, এটি তার অন্যতম।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আদালতে দাখিল করা আবেদনে কেনেডি পরিবারের সদস্যরা বলেন, প্রস্তাবিত তোরণটি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তার পরিবারের সদস্যদের সমাধির দৃশ্য আড়াল করবে। এতে সমাধিস্থলগুলোর নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নষ্ট হবে।

তারা আরও বলেন, তোরণটির অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের মধ্যকার সরাসরি দৃষ্টিসংযোগ বাধাগ্রস্ত হবে। গৃহযুদ্ধের পর জাতির ঐক্যের প্রতীক হিসেবে পরিকল্পিত ভাবে ওই দৃষ্টিসংযোগ রাখা হয়েছিল।

উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম এ মামলার নয়জন বাদীর তালিকায় নেই।

সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার স্ত্রী জ্যাকুলিন কেনেডি ওনাসিস এবং তাদের দুই সন্তানকে ওয়াশিংটনের কাছে অবস্থিত বিশাল সামরিক সমাধিক্ষেত্র আর্লিংটনে সমাহিত করা হয়েছে। সেখানে সমাহিত রয়েছেন তার দুই ভাই, সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও এডওয়ার্ড এম কেনেডি। রবার্ট এফ কেনেডির স্ত্রী এথেল কেনেডিকেও সেখানে সমাহিত করা হয়েছে।

আর্লিংটন সমাধিক্ষেত্রের পাহাড়ের চূড়ায় অবস্থিত কেনেডি স্মৃতিসৌধটি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। সেখানে একটি শিখা অবিরাম জ্বলছে। সমাধিক্ষেত্রের সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হয় এমন স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। অন্যাটি হলো ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধি।

চলতি নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক বিচারক বিজয়তোরণ নির্মাণ কাজ দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। প্রকল্পটির নির্মাণকাজ এখনো শুরু হয়নি। এর বিরুদ্ধে দায়ের করা আইনি চ্যালেঞ্জগুলো পর্যালোচনার জন্য সময় দিতেই এ নির্দেশ দেওয়া হয়।

২০২৫ সালের শেষ দিকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের নামের সঙ্গেও নিজের নাম যুক্ত করেন। ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছিল।

ছয় মাসেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির ভবনের সম্মুখভাগে ‘ডোনাল্ড জে. ট্রাম্প’ নামটি লেখা ছিল। পরে নতুন নামকরণকে অবৈধ ঘোষণা করা হলে তা সরিয়ে ফেলা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণ বন্ধে আদালতে কেনেডি পরিবার

আপডেটের সময় ০৯:১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬