ভিয়েনা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ মো. নুরে আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) লালমোহন-ভোলা সড়কের ডাওরী বাজারের দক্ষিণ পাশে জয়নাল বাকলাইয়ের দোকানের উত্তর পাশের একটি ফাঁকা জায়গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় নুরে আলমের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. নুরে আলম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলমান বাড়ির মো. মহসিনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেটের সময় ১২:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬