ভিয়েনা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাভাবিপ্রবি ও এআইটির সমঝোতা স্মারক স্বাক্ষর, খুলছে উচ্চশিক্ষার সুযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

মাভাবিপ্রবি ও এআইটির সমঝোতা স্মারক স্বাক্ষর, খুলছে উচ্চশিক্ষার সুযোগ

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষার্থী বিনিময় এবং আধুনিক প্রযুক্তিতে যৌথ কার্যক্রমের নতুন সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক Pai-Chi Li নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মাভাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, গবেষণা সেলের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এআইটি এক্সটেনশনের নির্বাহী পরিচালক Mr. Voravate Chonlasin এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার Mr. SK. Shahin Hossain অনুষ্ঠানে অংশ নেন।

সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ গবেষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া দুই প্রতিষ্ঠানের উদ্যোগে একটি যৌথ গবেষণা কেন্দ্র (Joint Research Centre) প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে যৌথ গবেষণা পরিচালনা, আন্তর্জাতিক গবেষণা অনুদান সংগ্রহ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে।

গবেষণা সহযোগিতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় ক্ষেত্রে।

সমঝোতা অনুযায়ী, মাভাবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তির আওতায় গৃহীত কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করবেন।

উল্লেখ্য, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে মাভাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।

ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবি ও এআইটির সমঝোতা স্মারক স্বাক্ষর, খুলছে উচ্চশিক্ষার সুযোগ

আপডেটের সময় ১২:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬