ভিয়েনা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের নতুন পার্লামেন্টে চাপে পড়তে পারেন নেতানিয়াহু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

ইসরাইলের নতুন পার্লামেন্টে চাপে পড়তে পারেন নেতানিয়াহু

ইবিটাইমস ডেস্ক : ইসরাইলের নতুন পার্লামেন্টের কার্যক্রম মঙ্গলবার শুরু হলেও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে নতুন পার্লামেন্টে তার প্রতি আগের মতো সমর্থন না থাকায় রাজনৈতিকভাবে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন তিনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলের সাবেক সেনাপ্রধান এবং দেশটির রাজনীতিকে মধ্যপন্থার দিকে এগিয়ে নিতে আগ্রহী গাদি আইজেনকোটকে গত রোববার নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে সরকার গঠনের কাজটি তার জন্য সহজ হবে না। কারণ, আইজেনকোট কিংবা নেতানিয়াহু—কেউই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি।

নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতা নেতানিয়াহুই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে নতুন ১২০ সদস্যের পার্লামেন্ট চাইলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নিতে পারবে।

ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক আসাফ শাপিরা বলেন, নতুন সরকার গঠিত না হলেও পার্লামেন্টের নিজস্ব সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্বের কোনো পরিবর্তন হবে না।

আইজেনকোট সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরও সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার মতো রাজনৈতিক অনুমোদন নেতানিয়াহুর নেই। তবে তার এই বক্তব্য মূলত রাজনৈতিক অবস্থান থেকে দেওয়া হয়েছে, আইনি দৃষ্টিকোণ থেকে নয়। কারণ, জাতীয় নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো নেতানিয়াহুর হাতেই রয়েছে।

নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের আসন কমে দাঁড়িয়েছে ৫৩টিতে। আগের পার্লামেন্টে এই জোটের আসন ছিল ৬৮টি, যা তাদের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল।

অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন মূল বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। অর্থাৎ, আসনসংখ্যার দিক থেকে তারাও নেতানিয়াহুর জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।

তবে নতুন পার্লামেন্টের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, সেখানে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর ১৯ জন আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের ইতিহাসে এটিই এ ধরনের দলের সর্বোচ্চ প্রতিনিধিত্ব।

এসব আইনপ্রণেতা নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী সরকারের ঘোর বিরোধী। তবে আইজেনকোট সরাসরি ইসরাইলি আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করতে চাইবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নতুন পার্লামেন্ট যেসব ওপায়ে নেতানিয়াহুর জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তা তুলে ধরা হলো:

৭ অক্টোবরের হামলা তদন্তে কমিশন গঠন

বিরোধী দলগুলোর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পেছনে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা।

ওই হামলাটি ছিল ইসরাইলের ইতিহাসে এক দিনে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। দেশটির অত্যন্ত কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে হামাস এমন ভয়াবহ হামলা চালাতে সক্ষম হয়েছিল, তা তদন্ত করাই হবে এই কমিশনের মূল লক্ষ্য।

নেতানিয়াহু নিজের কোনো ধরনের দায় থাকার কথা অস্বীকার করে আসছেন। তার সরকারও শুরু থেকেই ব্যাপক তদন্ত ক্ষমতা সম্পন্ন একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করে আসছে। এর পরিবর্তে নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া ব্যক্তিদের মাধ্যমে তদন্তের পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে নতুন সরকার গঠনের আগেই নতুন পার্লামেন্ট চাইলে ৭ অক্টোবরের হামলা নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক আসাফ শাপিরার মতে, ওই কমিটির অনুসন্ধানের ফলাফল পরবর্তী সময়ে গঠিত জাতীয় তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করা সম্ভব।

নির্বাচনের পর আইজেনকোটও ঘোষণা করেছেন, সরকার গঠনের পরপরই তদন্ত কমিশন গঠন করা হবে তার অন্যতম প্রধান অগ্রাধিকার।

নেতানিয়াহুর আমলে পাস হওয়া বিতর্কিত আইন বাতিল

নেতানিয়াহুর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে তার সরকারের আমলে পাস হওয়া বিতর্কিত আইনগুলো বাতিল করা।

বিশেষ করে বিচার বিভাগে বড় ধরনের পরিবর্তন আনার যে উদ্যোগ নেতানিয়াহু নিয়েছিলেন, নতুন পার্লামেন্ট তা বাতিলের পদক্ষেপ নিতে পারে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নেতানিয়াহু বিচার বিভাগকে নিজের প্রতিপক্ষ হিসেবে দেখেছেন বলে মনে করা হয়।

বিচার বিভাগ সংস্কারের এই উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ হয়েছিল। উদারপন্থীদের আশঙ্কা ছিল, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। তবে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী যুদ্ধ পরিস্থিতির কারণে জনসাধারণের মনোযোগ দ্রুত অন্যদিকে সরে যায়।

নতুন পার্লামেন্ট চাইলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন আগের সরকারের এমন আইনগুলো বাতিল করতে পারে, যেগুলোর মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করা হয়েছিল এবং দেশটির অ্যাটর্নি জেনারেলকে অপসারণের প্রক্রিয়া সহজ করা হয়েছিল।

এ ছাড়া কট্টরপন্থী অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবার বাইরে রাখার সুবিধাও বাতিল বা সীমিত করা হতে পারে।

ইসরাইলের সামরিক বাহিনী যখন জনবলসংকটে ভুগছে, তখন অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে যোগ না দেওয়ার সুযোগ নিয়ে সাধারণ ইসরাইলিদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।

অন্যদিকে, এই জনগোষ্ঠীর রাজনৈতিক দলগুলো মনে করে, তাদের জন্য বিদ্যমান ছাড়ও যথেষ্ট নয়। ফলে বিরোধী শিবিরের অন্তত একজন নেতা তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

আসাফ শাপিরার মতে, নেতানিয়াহুর আমলে পাস হওয়া আইন বাতিল করা তুলনামূলক সহজ। এ জন্য পার্লামেন্টে ভোটের আয়োজন করে আগের নীতিতে ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

তবে নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলগুলোকে নিজেদের অগ্রাধিকার ঠিক করে সমন্বয় করতে হবে। এ কারণে নতুন আইন পাস করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

নতুন স্পিকার নির্বাচন ঘিরে প্রথম রাজনৈতিক সংঘাত

নতুন পার্লামেন্টের প্রথম বড় রাজনৈতিক লড়াইটি হতে পারে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে।

বর্তমান স্পিকার আমির ওহানা নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর দল লিকুদের একজন নেতা।

পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, নতুন স্পিকার নির্বাচনের ভোট প্রথম অধিবেশনেই অনুষ্ঠিত হতে পারে। তবে নতুন সরকার শপথ নেওয়ার আগেই স্পিকার নির্বাচন সম্পন্ন করতে হবে।

এ নিয়ে বৃহস্পতিবারই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের তিনটি দল বিদায়ী স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছে, পার্লামেন্টের প্রথম অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচন করতে হবে।

আসাফ শাপিরার মতে, পার্লামেন্টের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন করাই বেশি প্রচলিত নিয়ম।

তবে আমির ওহানা এর জবাবে বলেছেন, নতুন সরকার যেদিন শপথ নেবে, সেদিনই স্পিকার নির্বাচন করার রীতি রয়েছে।

বিরোধী জোটের গুরুত্বপূর্ণ নেতা নাফতালি বেনেট তাদের রাজনৈতিক কর্মসূচি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব নেসেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেব।’
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলের নতুন পার্লামেন্টে চাপে পড়তে পারেন নেতানিয়াহু

আপডেটের সময় ০৭:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬