ভিয়েনা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর আদাবর থানা এলাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী বিভিন্ন মিছিল ও মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা গিয়াস উদ্দিন আহমেদকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, পরবর্তী সময়ে শুক্রবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আহমেদের গ্রেপ্তারের খবর এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার

আপডেটের সময় ১১:১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬