ভিয়েনা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

ভোলায় এইচএসসিতে পাসের হারে শীর্ষে হা-মীম কলেজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১০২ সময় দেখুন

ভোলায় এইচএসসিতে পাসের হারে শীর্ষে হা-মীম কলেজ

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : সারাদেশে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড ও ভোলা জেলার পাসের হারও জাতীয় গড়ের তুলনায় বেশ কম। এমন পরিস্থিতিতেও ভোলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করে শীর্ষস্থান দখল করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে চারজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং ভোলা জেলায় ৩৯ দশমিক ৫৪ শতাংশ। সামগ্রিক ফলাফলে এমন হতাশাজনক পরিস্থিতির মধ্যেও হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন। তিনি বলেন, সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিলেও তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফলাফল অর্জন করেছে। কৃতকার্য শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনার পাশাপাশি যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, লালমোহন উপজেলার অন্যান্য কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানে পাসের হার আশঙ্কাজনকভাবে কম। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলার কলেজগুলোর মধ্যে রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে ১৭০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে দুজন। লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজে ২৭৪ জনের মধ্যে পাস করেছে ১২৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে চারজন।

এ ছাড়া ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজে ১০৬ জনের মধ্যে ৩৮ জন, ধলীগৌরনগর কলেজে ১৪১ জনের মধ্যে ২০ জন, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৭৮ জনের মধ্যে ৩৫ জন এবং পাঙাশিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নয়জনের মধ্যে দুজন উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, ডা. আজহার উদ্দিন মেমোরিয়াল কলেজে ৩০ জনের মধ্যে দুজন, বদরপুর মহাবিদ্যালয়ে ৩৭ জনের মধ্যে ১৫ জন, বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজে সাতজনের মধ্যে একজন এবং লালমোহন ডিগ্রি কলেজে ২০৯ জনের মধ্যে ৪৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় এইচএসসিতে পাসের হারে শীর্ষে হা-মীম কলেজ

আপডেটের সময় ১২:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬