ভিয়েনা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৮৬ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে উপজেলা যুবদলের যুব সমাবেশে বিশাল মিছিল ও বর্ণাঢ্য শোডাউন নিয়ে অংশ নিয়েছেন সাবেক দুলারহাট থানা যুবদলের সভাপতি সুমন হাওলাদার। একই সঙ্গে আসন্ন নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেন সুমন হাওলাদার। তাঁর নেতৃত্বে মিছিলটি ব্যানার, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে সমাবেশস্থলে পৌঁছায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সুমন হাওলাদারের নেতৃত্বে মিছিলে দুলারহাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে।

সমাবেশে অংশগ্রহণ প্রসঙ্গে সুমন হাওলাদার বলেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্য ও সম্পৃক্ততা তুলে ধরতেই তাঁরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরাই একটি রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আসন্ন নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে সুমন হাওলাদার বলেন, ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। বিশেষ করে কৃষক, শ্রমজীবী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা তাঁর।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করবেন।

সুমন হাওলাদারের ভাষ্য, চেয়ারম্যানের পদ তাঁর কাছে শুধু একটি দায়িত্ব নয়, বরং মানুষের সেবা করার সুযোগ। দল-মতনির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চান তিনি।

স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ও সম্পর্ককে কাজে লাগিয়ে নুরাবাদ ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন এই যুবদল নেতা।

তাঁর এ রাজনৈতিক তৎপরতা ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাকে কেন্দ্র করে নুরাবাদ ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থিতা নির্ধারিত হবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুযায়ী।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

আপডেটের সময় ১১:১৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬