ভিয়েনা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫৪ সময় দেখুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশটির আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে ষজোটটির সংসদীয় ব্লকের প্রধান ও নেসেটের আরব সদস্য আহমাদ তিবি এ আহ্বান জানিয়েছেন।

তিবি বলেন, আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন। জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জোটটি প্রমাণ করেছে, রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে তারা একটি নির্ধারক শক্তি।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৩, বিরোধীদের ৪৮, আরব দলগুলোর ১৯ ।

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু-বেন গভির সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা পরিবর্তনপন্থী জোটের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এ প্রক্রিয়া শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মধ্য দিয়ে।’

নেতানিয়াহুর সরকারকে সরিয়ে ক্ষমতার পরিবর্তন আনতে চাওয়া বিরোধী জোটটি ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত। এতে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বি’ইয়াখাদ এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু রয়েছে।

মধ্য ইসরায়েলের তাইবে শহরে বুধবার ভোরে জয়েন্ট লিস্টের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন আহমাদ তিবি। তার কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া এবং ভোটগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও আরব নাগরিকদের কণ্ঠস্বর ছিল ‘সবচেয়ে জোরালো’।

তিবি আরও বলেন, ‘অপরাধী বেন গভির আর পুলিশের মন্ত্রী থাকবেন না। তার বিদায়ের সময় এসেছে।’ ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কট্টর ডানপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত।

নেতানিয়াহুর জোট ৫৩ আসনে এগিয়ে: ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬৫ আসনের চেয়ে ১২টি আসন কম পেতে পারে জোটটি।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম ৭টি আসন পেতে পারে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশিত হলে সরকার গঠনের সমীকরণ আরও স্পষ্ট হবে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

আপডেটের সময় ০৬:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬