ভিয়েনা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ :  ভোলার লালমোহনে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় মো. মোজাম্মেল মুন্সী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল মুন্সী উপজেলার পূর্ব আশুলি গ্রামের মৃত নুরুল হক মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মিনার মসজিদসংলগ্ন একটি স্যানিটারি দোকানের সামনে মহাসড়কের ওপর মোজাম্মেল মুন্সীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চা-দোকানি। পরে তিনি বিষয়টি লালমোহন থানা-পুলিশ ও নিহতের পরিবারকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অজ্ঞাতনামা কোনো যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/এসএস

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

আপডেটের সময় ০১:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬