ভিয়েনা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯৬ সময় দেখুন

চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবিটাইমস ডেস্ক : চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবে কালবেলার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালবেলার চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আমির হোসেন, আগামীর সময়ের প্রতিনিধি এম আবু সিদ্দিক, দৈনিক সংবাদের প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, আমার দেশের প্রতিনিধি লোকমান হোসেন, কালের কণ্ঠের প্রতিনিধি কামরুল শিকদার এবং সময়ের আলোর চরফ্যাশন সংবাদদাতা মো. ফাহিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে কালবেলা পত্রিকা বিশেষ ভূমিকা রেখেছে। পত্রিকাটির সংবাদ পরিবেশনের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এ সময় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে গিয়ে কালবেলাসহ অন্যান্য পত্রিকার দুই সাংবাদিক গুরুতর আহত হন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি দেশের মানুষের কাছে আস্থার একটি জায়গা তৈরি করেছে।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ঢাকা/এসএস

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেটের সময় ০১:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬