ভিয়েনা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত রাষ্ট্র অশান্ত করছে, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে আবারও বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করে বলেন, জামায়াত বর্তমানে রাষ্ট্রকে অশান্ত করছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ মাঠে নেমে মিছিল করছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো ফাঁদে আপনারা পা দেবেন না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি ও দলটির সহযোগীদের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছেন।

এর আগে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান।

সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামায়াত রাষ্ট্র অশান্ত করছে, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খান

আপডেটের সময় ১২:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬