ভিয়েনা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।

পদযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। পদযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি জসিম জনি, লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক ও আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. আরিফুর রহমান, জাসাস সভাপতি ও শিল্পকলা একাডেমির সম্পাদক আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম, বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগ, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষিত মানুষরা উদ্যোগ নিলে সমাজ থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করা সম্ভব। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা থেকে বঞ্চিত মানুষদের শিক্ষার আওতায় আনতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেটের সময় ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬