ভিয়েনা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে বৃক্ষমেলার উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ লালমোহন রেঞ্জ ভোলার আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়।

এ সময় অতিথিরা মেলায় অংশ নেয়া বিভিন্ন নার্সারি ও বৃক্ষের স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, জেলা সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজীজ শাহীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বৃক্ষমেলার উদ্বোধন

আপডেটের সময় ০৩:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬